নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পয়লা বৈশাখ উদযাপিত

Printed Edition

উৎসবমুখর পরিবেশ আর নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে সার্বজনীন বাংলা বর্ষবরণ উৎসব ‘পয়লা বৈশাখ ১৪৩৩’। দিনব্যাপী এই আয়োজনে ছিল বর্ণাঢ্য র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী বৈশাখী মেলা।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক ক্লাব ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্লাব ফর পারফর্মিং আর্টস’-এর (ইসিপিএ) উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এসব অনুষ্ঠানের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সারা দিন চলেছে ঐতিহ্যবাহী ‘বৈশাখী মেলা’। মেলার বিভিন্ন স্টলে ছিল দেশীয় খাবার, ঐতিহ্যবাহী পোশাক, গয়না এবং প্রসাধনী সামগ্রী। উৎসবের আয়োজনে অংশগ্রহণ করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ভিসি অধ্যাপক ড. শামস রহমান, প্রোভিসি অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক, কোষাধ্যক্ষ, এয়ার কমোডর (অব:) ইশফাক ইলাহি চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী। বিজ্ঞপ্তি।