রাশিয়ার তেলবাহী ট্যাংকার আটক করল ব্রিটেন
Printed Edition
আলজাজিরা
ইংলিশ চ্যানেলে রাশিয়ার ‘ছায়া বহরের’ একটি তেল ট্যাংকার আটক করেছে ব্রিটেনের সামরিক বাহিনী। স্থানীয় সময় রোববার ভোররাতে অভিযান চালিয়ে ট্যাংকারটিকে আটক করা হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিষয়টি জানিয়েছেন। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘স্মির্টোস’ নামের এই বিশাল তেল ট্যাংকারটিকে বর্তমানে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে কড়া নজরদারিতে রাখা হয়েছে এবং এর বিরুদ্ধে তদন্ত চলছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, রোববার ভোরে প্রায় ছয় ঘণ্টাব্যাপী এক অভিযানে ব্রিটিশ রয়্যাল মেরিন কমান্ডো ও ন্যাশনাল ক্রাইম এজেন্সির বিশেষভাবে প্রশিক্ষিত আইন প্রয়োগকারী কর্মকর্তারা ট্যাংকারটিতে চড়াও হন। এ সময় রয়্যাল এয়ার ফোর্স তাদের সহায়তা করে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘এই সফল অভিযান রাশিয়ার জন্য আরেকটি বড় ধাক্কা।