ভিয়েতনামের পাহাড়ি রাস্তায় বাস দুর্ঘটনা : নিহত ৭
Printed Edition
নিউজ ইন্টারন্যাশনাল
ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় ইয়েন বাই প্রদেশে একটি পাহাড়ি সড়কে বাস দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। শনিবার দুর্ঘটনার শিকার বাসটিতে মোট ১৯ জন যাত্রী ছিলেন যাদের মধ্যে একটি দাতব্য সংস্থার সদস্যরাও ছিলেন।
ভিয়েতনাম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে বাসের ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজ শুরু করে।