ফ্রান্সে বাংলাদেশী শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

Printed Edition

প্যারিস (ফ্রান্স) প্রতিনিধি

ফ্রান্সের মহাদেব ঘোষ ২৪ বছর বয়সী এক বাংলাদেশী শিক্ষার্থীর নামে রহস্যজনক মৃত্যু হয়েছে। তার এ অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে ফরাসি পুলিশ। ঘটনাটি প্রবাসী বাংলাদেশী কমিউনিটির মধ্যে শোকের পাশাপাশি গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

নিহত মহাদেব ঘোষ ‘প্যারিস বিজনেস স্কুল’-এর এমবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। মৃত শিক্ষার্থীর পারিবারিক বন্ধু ও ফ্রান্স প্রবাসী বাংলাদেশী কমিউনিটির প্রবীণ নেতা আশরাফ ইসলামকে মৃত্যুর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কো-অর্ডিনেটর এমিলি টেলিফোনে নিশ্চিত করেন।