ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Printed Edition

ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় কর্মরত তরুণ সাংবাদিকদের প্ল্যাটফর্ম ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও নৈশভোজ সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে ঈদগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন, প্রবীণ সাংবাদিক ও জাহানারা ইসলাম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান উজ্জ্বল এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, কক্সবাজার নিউজ ডটকমের বার্তা সম্পাদক ইমাম খাইর, আমার দেশ পত্রিকার ঈদগাঁও প্রতিনিধি আনোয়ার হোছাইন, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি আতিকুর রহমান মানিক, জাতীয় সাংবাদিক উন্নয়ন সংস্থা কক্সবাজারের সভাপতি নুরুল আমিন হেলালী, ঈদগাহ রশিদ আহমদ কলেজের প্রভাষক আনিছুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী মোবারক সাঈদ ও জুলাই যোদ্ধা অ্যাডভোকেট এস কে ফারুকী প্রমুখ। উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থ সম্পাদক আজিজুর রহমান রাজু।