যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানী যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক যুবক (৩০) নিহত হয়েছেন। গত রোববার রাত দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইফরান স্থানীয়দের বরাতে দিয়ে বলেন, ওই যুবক রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইম সিনকে খবর দেয়া হয়েছে। লাশ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়।