বগুড়ার হোটেল নাজ গার্ডেনের চেয়ারম্যান শোকরানা ও এমডি রন্টি
Printed Edition
বগুড়া অফিস
উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম এবং প্রথম আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল নাজ গার্ডেনের পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানের হলরুমে নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: শোকরানার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন পরিচালনা পরিষদ গঠন করা হয়। নতুন পরিচালনা পরিদের কর্মকর্তারা হলেন- ব্যবস্থাপনা পরিচালক শাফিন আহমেদ রন্টি, উপ-ব্যবস্থাপনা পরিচালক শারুখ আহমেদ রিকি, পরিচালক নাজনীন বেগম, পরিচালক সোহানী শোকরানা। ইতোমধ্যে নবনির্বাচিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিজ নিজ দায়িত্বভার গ্রহণ করেছেন।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৬ আগস্ট বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ হোটেল উদ্বোধন করেন। এর পর শহীদ চান্দু স্টেডিয়াম আইসিসি ভেন্যু হওয়ার পর এ হোটেলে আবাসিক সুবিধা গ্রহণ করত আইসিসির বিভিন্ন ক্রিকেট টিম।