বগুড়া-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর ফরম সংগ্রহ

Printed Edition

শেরপুর (বগুড়া) সংবাদদাতা

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা দবিবুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত মঙ্গলবার বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাচন অফিসার জিয়াউল ইসলাম, বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, ধুনট উপজেলা জামায়াতের নায়েবে আমির রফিকুল ইসলাম দুলাল, শেরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল্লাহ আল মুস্তাফিধ নাসিম, ধুনট উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফিরোজ আহমেদ, শেরপুর উপজেলা জামায়াতের প্রচার সেক্রেটারি ইফতেখার আলম প্রমুখ।