ওয়ানডে দলে জুয়াইরিয়ার অভিষেক

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২০ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস। তিনি এর আগে চলতি বছরের আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বে টাইগ্রেসদের হয়ে খেলেছেন। ২০ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা ঘরোয়া ক্রিকেট ও নেপালে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করে নির্বাচকদের নজর কেড়েছেন। অন্য দিকে ২০১৯ সালের নভেম্বরের পর ওয়ানডে দলে ফিরেছেন ১৩ ওয়ানডে খেলা ৩২ বছর বয়সী শারমিন সুলতানা। ২০, ২২ ও ২৫ এপ্রিল ম্যাচগুলো হবে রাজশাহীতে।

বাংলাদেশ নারী ওয়ানডে দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও জুয়াইরিয়া ফেরদৌস।