শোক সংবাদ

মাহবুবুল আলম

Printed Edition

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল আলম (৬২) গত রোববার রাতে ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি গফরগাঁও উপজেলার লামকাইন ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা।