শৈলকুপায় বিকেএসপির আঞ্চলিক ক্যাম্পাস?
Printed Edition
মফিজুল ইসলাম শৈলকুপা (ঝিনাইদহ)
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের প্রত্যেকটি জেলায় স্পোর্টস ভিলেজ গড়ে তোলা হবে। এরই মধ্যে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে খেলার মাঠ গড়ে তোলার জন্য সম্ভাব্যতা যাচাই বাছাইয়ের কাজ শুরুর নির্দেশনা দেয়া হয়েছে। আগামীর বাংলাদেশ হবে স্পোর্টসের বাংলাদেশ। শৈলকুপায় গত পরশু সন্ধ্যায় বিকেএসপির সম্ভাব্য আঞ্চলিক ক্যাম্পাসের স্থান পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। শৈলকুপার দুধসর এলাকায় ৩৩ একর জমির ওপর হতে পারে বিকেএসপির এ আঞ্চলিক ক্যাম্পাস। প্রতিমন্ত্রী বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসে অংশগ্রহণকারী ক্ষুদে কৃতী ক্রীড়াবিদরা আগামীতে বিকেএসপিতে অন্তর্ভুক্ত হবে। সারা দেশের সবগুলো জেলায় একযোগে আটটি ইভেন্টে নতুন কুঁড়ি স্পোর্টস চলছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এই প্রতিযোগিতার সার্বিক তত্বাবধান করছেন।