ঢাকায় কিশোরগঞ্জ ফোরামের ঈদ উত্তর শুভেচ্ছা বিনিময়

Printed Edition
artho-4
ঢাকায় কিশোরগঞ্জ ফোরামের ঈদ উত্তর শুভেচ্ছা বিনিময়

সম্প্রতি কিশোরগঞ্জ ফোরাম ঢাকার উদ্যোগে সংগঠনের কার্যনির্বাহী কমিটি ও থানা কমিটির সদস্যদের নিয়ে ‘ঈদ উত্তর শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠান সভাপতি ড. মো: আব্দুল আজিজের সভাপতিত্বে ঢাকার রাওয়া প্লাজায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইবনে সিনা ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি মেম্বার অধ্যাপক ডা: কর্নেল জিহাদ খান।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের সাবেক এসভিপি এবং ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আবদুল্লাহ, বিশিষ্ট কবি ও সাহিত্যিক আশরাফ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সালাহউদ্দিন আহমেদ প্রমুখ। সহকারী সেক্রেটারি ড. মাসুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহসভাপতি ফয়জুল হক উজ্জল, সেক্রেটারি আবদুল কাদের জুয়েল ও মাহফুজুর রহমান প্রমুখ। তারা ফোরামকে গণ-মানুষের সংগঠনে রূপ দেয়ার ওপর গুরুত্বারোপ করেন। সেই সাথে কিশোরগঞ্জের অবহেলিত জনসাধারণ, বেকার সমস্যা সমাধানে উদ্যোক্তা তৈরি, জনশক্তিদের স্কিল ডেভেলপমেন্ট, রোগীর সেবায় অর্ধেক খরচে অ্যাম্বুলেন্স সার্ভিস দেয়াসহ অনেক সেবামূলক ও উন্নয়নমূলক কাজের পরিকল্পনা নেয়া হয়। বিজ্ঞপ্তি।