কোয়াবের উদ্বেগ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বিসিবি গ্রাউন্ডস কমিটি আগামী কয়েক মাসের পরিকল্পনার কথা জানানোর সংবাদ সম্মেলনে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটের সাথে এক ইউটিউবারের উত্তপ্ত বাক্য-বিনিময়ের ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

গত মঙ্গলবার মিরপুরে ছিল বিসিবির গ্রাউন্ডস কমিটির সংবাদ সম্মেলন। বিপত্তির শুরু সংবাদ সম্মেলন শেষে প্রশ্নোত্তর পর্বের সময়। সেখানে একজন ইউটিউবারের প্রশ্নের ধরন দেখে অসন্তুষ্ট ছিলেন পাইলট। কিছুক্ষণ উত্তপ্ত বাক্যবিনিময়ের পর একপর্যায়ে তিনি সম্মেলন ছেড়ে চলে যান। ওই ঘটনায় গতকাল উদ্বেগ জানিয়ে বিবৃতি দিলো কোয়াব। সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে আমাদের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের সাথে ঘটে যাওয়া একটি অনাকাক্সিক্ষত ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এ ধরনের ঘটনা দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়।’