বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত

Printed Edition

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বিএমইউর বি ব্লক থেকে একটি জনসচেতনতামূলক র‌্যালি বের হয়। র‌্যালিটির উদ্বোধন করেন বিএমইউর ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী। তিনি বলেন, পারকিনসন্স দিবস আয়োজনের বিশেষ গুরুত্ব রয়েছে। এ রোগের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি আবশ্যক। আক্রান্ত রোগীদের সচেতন করতে পারলে এবং তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে রোগীদের জীবনযাত্রার মান উন্নত হবে। তবে পারকিনসন্স রোগের বিষয়ে প্রিভিলেন্স, এ রোগে স্বাস্থ্যখাতে কী ধরনের প্রভাব পড়ছে এবং এ বিষয়ে অ্যাপিডেমিওলজিক্যাল সার্ভে প্রয়োজন। যেন জনগোষ্ঠীর মধ্যে কোন রোগ বা বৈশিষ্ট্যে আক্রান্ত মানুষের অনুপাত জানা যায়। তাদের রোগ, স্বাস্থ্যগত অবস্থা ও ঝুঁকির কারণগুলো খুঁজে বের করা যায়। যা রোগ প্রতিরোধ ও জনস্বাস্থ্যের ঝুঁকি হ্রাসে বিশেষ ভূমিকা রাখবে।

র‌্যালিতে বিএমইউর নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা: কনোজ কুমার বর্মন, অধ্যাপক ডা. শেখ মাহাবুব আলম, ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মোহাম্মদ রফিকুল ইসলাম, নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মো: মাসুদ রানা, সহযোগী অধ্যাপক ডা: আনিছ আহমেদ, সহযোগী অধ্যাপক ডা: কাজী জান্নাত আরা, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক উপাচার্যের একান্ত সচিব লুৎফর রহমানসহ নিউরোলজি বিভাগের শিক্ষক-চিকিৎসক, রেসিডেন্টবৃন্দ অংশ নেন। র‌্যালিতে জানানো হয়, পারকিনসন্স রোগের প্রধান প্রধান কারণ হলো হাত-পা কাঁপা, হাঁটাচলা ধীরগতি, মাংসপেশী শক্ত হওয়া, শরীরের ভারসাম্যহীনতা ইত্যাদি। বিজ্ঞপ্তি।