সাউদার্ন ইউনিভার্সিটিতে অ্যাক্রেডিটেশন বিষয়ক মতবিনিময়
Printed Edition
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও সাউদার্ন ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে অ্যাক্রেডিটেশন বিষয়ক মতবিনিময় সভা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। ভিসি (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক (কিউএ অ্যান্ড এনকিউএফ)) অধ্যাপক মোহাম্মদ তাজিব উদ্দিন এবং বক্তব্য রাখেন উপপরিচালক (কিউএ অ্যান্ড এনকিউএফ) প্রবীর কুমার চক্রবর্তী। আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক ও এসএ কমিটির সদস্যসহ কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।