চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা পুনরুদ্ধারের পথে এগিয়ে চলেছে আর্সেনাল। সেই ধারায় এবার তারা নিশ্চিত করেছে লিগ কাপের ফাইনালও। চেলসিকে গত পরশু ১-০ ব্যবধানে হারিয়েছে মিকেল আর্তেতার দল। একমাত্র গোলটি করেন কাই হাভার্টজ। আগের লেগে চেলসির মাঠ থেকে ৩-২ ব্যবধানে জয় নিয়ে ফিরেছিল গানাররা। আর ফিরতি লেগে নিজেদের মাঠে এই জয়ে দুই লেগ মিলে ৪-২ এগ্রিগেটে ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল।
এ দিকে স্প্যানিশ কাপে আলবাসেতেকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা।