ময়মনসিংহ-১০ আসনে জমিয়ত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
Printed Edition
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ ‘খেজুর গাছ’ প্রতীকের মনোনীত প্রার্থী এবং জমিয়তের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল বাকী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত বুধবার বিকেলে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা এন এম আব্দুল্লাহ-আল- মামুনের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় দলটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মঈন উদ্দিন আল হাবিব, উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা মাসুদুর রহমান, যুব জমিয়ত গফরগাঁও শাখার সাধারণ সম্পাদক হাফেজ আতিকুর রহমান ও ছাত্র জমিয়ত উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শামীম উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল বাকী বলেন, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ সবসময় সত্য ও ন্যায়ের পথে আছে। তিনি সমাজের সব বৈষম্য দূর করে আদর্শ ও স্বপ্নের গফরগাঁও গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।