বুয়েটে নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত
Printed Edition
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের লেভেল-১/টার্ম-১-এর স্নাতক শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধান অতিথি হিসেবে ও প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্থদী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বুয়েটের ভিসি অধ্যাপক ড. একরামুল হক সভাপতি হিসেবে এবং প্রো-ভিসি অধ্যাপক ড. আব্দুল হাসিব চোধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রেজিস্ট্রার অধ্যাপক ড. নায়েব মো: গোলাম জাকারিয়ার সঞ্চালনায় পরিচিতি অনুষ্ঠানে আহবায়ক হিসেবে দায়িত্বপালন করেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ। অনুষ্ঠানে সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট, সেন্টার, দফতর ও পরিদফতরের পরিচালক, হল প্রভোস্ট, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।