ইউআইইউতে ৮ম টেকসই উন্নয়নবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু
Printed Edition
টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে চ্যালেঞ্জ, বৈশ্বিক জলবায়ু ঝুঁঁকি মোকাবেলা, নিরাপদ পানি ও ডেল্টা প্লান বা বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে করণীয় বিষয়ে দু’দিনব্যাপী ৮ম টেসকই উন্নয়নবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন (আইসিএসডি-২০২৬) শনিবার শুরু হয়েছে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ অ্যান্ড সাসটেইনেবিলিটি (আইডিএসএস) প্রতিবছর এ সম্মেলনের আয়োজন করে থাকে। সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের পানিবিষয়ক প্রতিনিধি নিল্টজে কিলেন। সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. খায়রুল ইসলাম এবং আন্তর্জাতিক পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউট বাংলাদেশের কান্ট্রি ফোকাল পয়েন্ট শ্রেয়া চক্রবর্তী। সম্মেলনে উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের বন্যা ও পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউটের প্রফেসর ড. মাশফিকুস সালেহীন এবং স্বাগত ও পরিচিতি বক্তব্য দেন আইসিএসডি-২০২৬ এর আহ্বায়ক ও স্কুল অফ হিউমেনেটিজ ও সোস্যাল সাইন্সের ডিন প্রফেসর ড. হামিদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ ভিসি প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া। বিজ্ঞপ্তি।