তারেক রহমান জনগণের নেতা : গয়েশ্বর
Printed Edition
আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে দেশবাসী দীর্ঘ প্রতীক্ষায় ছিল। তার আগমনকে নিয়ে নানা গুঞ্জন ছিল, তার আসার মধ্য দিয়ে সব ষড়যন্ত্র ও সব গুঞ্জনের সমাপ্তি ঘটেছে এবং যে লড়াইটা তিনি বিদেশের মাটিতে বসে জনগণের জন্য করেছেন, একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য, এখন সেই লড়াইটা প্রত্যক্ষভাবে দেশের মাটিতে বসে জনগণকে নেতৃত্ব দেবেন।
শুক্রবার দুপুরে জাতীয় স্মৃতিসৌধে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র বলেন, দেশের মানুষই তাকে সংবর্ধনা দিয়েছে, বিএনপি একা সংবর্ধনা দেয়নি। এই সংবর্ধনায় প্রমাণ হয়েছে তিনি এখন জনগণের নেতা।