ঢাবি জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ২০ শিক্ষার্থী

Printed Edition
3rd-4
ঢাবি জগন্নাথ হল ট্রাস্ট বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে উপস্থিত ভিসি ড. নিয়াজ আহমদ খান

পড়াশোনায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও বর্ষের ২০ জন শিক্ষার্থীকে জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে ২০২৩-২০২৪ সেশনের ১০ জনকে এবং ২০২৪-২০২৫ সেশনের ১০ জনকে এই বৃত্তি প্রদান করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন পাঁচ হাজার টাকা করে বৃত্তি দেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বুধবার এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মি. দেবাশীষ পাল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং শহীদ বুদ্ধিজীবী ডা: মোহাম্মদ মোর্তজা মেডিক্যাল সেন্টারের প্রধান মেডিক্যাল অফিসার ডা: মোহাম্মদ তানভীর আলী উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, এই বৃত্তি শুধু টাকার অঙ্ক দিয়ে পরিমাপ করা যাবে না। এর অনেক তাৎপর্য রয়েছে। এটি শিক্ষার্থীদের শিক্ষা জীবনের বড় ধরনের প্রাপ্তি। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেয়া হচ্ছে।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- সুজিত কুমার (গণযোগাযোগ ও সাংবাদিকতা), শাওন মিস্ত্রি (ইংলিশ ফর স্পিকারস্ অব আদার ল্যাংগুয়েজেস), দ্বীপ মল্লিক (টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি), কাজল চন্দ্র রায় (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা), পরশ চন্দ্র রায় (সমাজবিজ্ঞান), চন্দন কুমার বিশ্বাস (ম্যানেজমেন্ট), রাহুল সাহা (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), রানা দাস (পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ), ঝলক দাস (জাপানিজ স্টাডিজ) এবং জয় গোলদার (সংস্কৃত)।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- বিপ্লব মণ্ডল (উদ্ভিদবিজ্ঞান), গৌরব চৌধুরী (সংস্কৃত), ইমন বাড়ৈ (উদ্ভিদবিজ্ঞান), দীপংকর বালা (সংস্কৃত), মুন সরকার (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), সুমন চন্দ্র রায় (ভাষাবিজ্ঞান), আবির সরকার (ফিন্যান্স), ঘনশ্যাম মণ্ডল (ভাষাবিজ্ঞান), সরল সরকার (বিশ্ব ধর্ম ও সংস্কৃতি) এবং হরিদাস বাইন (আবহাওয়া বিজ্ঞান)। বিজ্ঞপ্তি।