সিরাজগঞ্জ-৪ আসনে মাওলানা রফিকুল ইসলাম খানের মনোনয়ন জমা
Printed Edition
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। গতকাল সোমবার দুপুরে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় রফিকুল ইসলাম খানের সাথে ছিলেন উপজেলাজেলা আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির ড. নজরুল ইসলাম, উপজেলা সেক্রেটারি খাইরুল ইসলাম, উপজেলা সাবেক সেক্রেটারি আলাউদিন আল আজাদ, সলঙ্গা থানা আমির রাশেদুল ইসলাম (শহীদ)।