জুলাই যোদ্ধাদের নিয়ে মনোনয়ন ফরম তুললেন ডা: খালিদুজ্জামান
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা: এস এম খালিদুজ্জামান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধারা এবং শহীদদের কয়েকজন মা-বাবা। উপস্থিত জুলাই যোদ্ধারা ডা: খালিদুজ্জামানের পক্ষে ভোট প্রত্যাশা করেন। তারা বলেন, দলীয় পরিচয়ের কারণে নয়; বরং ডা: খালিদুজ্জামানের কাজ, তার অমায়িক ব্যবহার এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করার মানসিকতাকেই তারা গুরুত্ব দিয়ে ভোট চাইছেন। এসব গুণের কারণেই তিনি জয়ী হবেন এমন বিশ্বাস তাদের।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহকালে ডা: খালিদুজ্জামান বলেন, শহীদ শরীফ ওসমান হাদি আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমরা তার আশা-আকাক্সক্ষা পূরণ করব।