ইনস্টিটিউট অব প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চের উদ্বোধন
Printed Edition
মতিঝিলের টয়েনবী সার্কুলার রোডস্থ গাউসে পাক ভবনে গতকাল ইনস্টিটিউট অব প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ (আইপিডিআর)-এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান। গেস্ট অব অনার ছিলেন ইউনিভার্সিটি অব স্কিল ইনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির ভিসি প্রফেসর ড. দেওয়ান এম এ সাজ্জাদ এবং সিটি ইউনিভার্সিটির প্রোভিসি প্রফেসর ড. কাজী শাহাদাত কবীর। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক কমিটির ডিন প্রফেসর ড. মো: আবুদ দারদা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. কাজী আখতার হামিদ এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহাম্মদ ইসহাক মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও চিকিৎসক প্রফেসর ড. মো: মোয়াজ্জেম হোসাইন, এফআরসিপি।
প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক প্রফেসর ড. আ ই ম নেছার উদ্দিনের পরিচালনায় ও পরিচালক হারুনুর রশীদ ফারুকীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উদ্যোক্তা পরিচালকবৃন্দসহ আরো উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইদুল আমিন, বাংলাদেশ তাকাফুল সোসাইটির সদস্য সচিব জনাব আশরাফুজ্জামান আমজাদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপকবৃন্দ এবং ব্যাংক ও ইন্স্যুরেন্স কোম্পানিসমূহের নির্বাহীরা। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন নয়াপল্টন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম। বিজ্ঞপ্তি।