ঢাকা লিগের দলবদল ১৮ এপ্রিল
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
অবশেষে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আসন্ন লিগের দলবদলের সময় ঘোষণা করা হয়েছে। আগামী শনিবার ও রোববার অর্থাৎ ১৮ ও ১৯ এপ্রির হবে ঢাকা লিগের দলবদল। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) জানায়, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিডিসিএল) ২০২৫-২৬ মৌসুমের খেলোয়াড়বদল আগামী ১৮ ও ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে দলবদল চলবে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
প্রতিযোগিতায় অংশ নেয়া ১২টি দল হলো- আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডস।