সাহায্যের আবেদন

ক্যান্সার আক্রান্ত হুরাইরা

Printed Edition

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

নড়াইলের লোহাগড়া পৌর শহরের সিঙ্গা গ্রামের অটোভ্যান চালক আবু বক্কর সিদ্দিকের একমাত্র ছেলে মো: আবু হুরাইরা (২১) বোন ক্যান্সারে আক্রান্ত। সে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র।

২০২৪ সালে মরণঘাতী এই রোগ ধরা পড়ার পর তার চিকিৎসায় সর্বস্বান্ত বাবা আবু বক্কর সিদ্দিক। তিনি দিন-রাত পরিশ্রম করে এবং নিজের শেষ সম্বল জমি-জমা বিক্রি করে বিগত দুই বছর ছেলের চিকিৎসা চালিয়েছেন। বর্তমানে টাকার অভাবে বন্ধ হতে চলেছে চিকিৎসা। হুরাইরার জীবন বাঁচাতে তার বাবা সমাজের সবার কাছে কাছে সাহায্যের হাত পেতেছেন। অসুস্থ হুরাইরাকে সাহায্য পাঠাতে সরাসরি তার সাথে এই নম্বারে ০১৯৪০-০৩০৮০১ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। আপনার সামান্য সাহায্য হয়তো ফিরিয়ে দিতে পারে একটি সম্ভাবনাময় প্রাণ।