ঢাকায় অপহরণ

হবিগঞ্জ থেকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি শিক্ষার্থীর লাশ উদ্ধার

Printed Edition
back-3
হবিগঞ্জ থেকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি শিক্ষার্থীর লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

ঢাকায় অপহরণ করে হত্যা করার পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ফেলে রাখা হয় হবিগঞ্জের মাধবপুর উপজেলার একটি স্কুলের পাশের ঝোপঝাড়ের মধ্যে। ঢাকার বাড্ডা থানা পুলিশ ও হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ মঙ্গলবার সকালের দিকে ঝোপঝাড়ের ভেতর থেকে কাপড় দিয়ে মোড়ানো লাশ উদ্ধার করে। লাশটি চার দিন আগে ঢাকায় অপহৃত ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী ফরহাদ হোসেন মাহিরের বলে জানিয়েছে পুলিশ। মাহিরের পিতার নাম আব্দুল আওয়াল। তাদের বাসা ঢাকার উত্তরখান থানার চানপাড়া এলাকায়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান- গত ৩০ এপ্রিল ঢাকা থেকে অপহৃত হন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফরহাদ হোসেন মাহির। মাহিরের পরিবার বাড্ডা থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ থেকে মৃদুল নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চবিদ্যালয়ের পাশের একটি ঝোপঝাড়ের ভেতর থেকে মাহিরের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।