গোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন ২ এমপি

Printed Edition

গোবিপ্রবি প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) রিজেন্ট বোর্ডে নতুন সদস্য হিসেবে গোপালগঞ্জের দু’জন সংসদ সদস্যকে মনোনয়ন দেয়া হয়েছে। সংসদ নেতা তথা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনে এ মনোনয়ন দেয়া হয়েছে।

মনোনীত সদস্যরা হলেন- গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যা এবং গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবর। গত সোমবার সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইনের ধারায় রিজেন্ট বোর্ডে সংসদ সদস্য মনোনয়নের বিধান রয়েছে।