আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা
Printed Edition
আন্তর্জাতিক নারী দিবসে নারী কর্মীদের অংশগ্রহণে আলোচনা সভা করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি। গত ৮ মার্চ কোম্পানির কাওরান বাজারের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান কার্যালয়ের সব নারী কর্মী ও কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত আলোচনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় অবলিখন বিভাগের এভিপি ফরিদা বেগম লিটা ও সংস্থাপন বিভাগের কর্মকর্তা সাবিনা ইয়াসমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিএমডি ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, ডিএমডি মো: আবুল কাসেম, এইচআরডি প্রধান মো: এনামুল হক ও তাকাফুল বীমার কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন। অনুষ্ঠান সমন্বয় করেন জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি। বিজ্ঞপ্তি।