শহীদ ওসমান হাদির স্মরণে ঝালকাঠিতে গ্রাফিতি

Printed Edition
bangla-2
শহীদ হাদির প্রাফিতি আঁকছেন তরুণরা : নয়া দিগন্ত

ঝালকাঠি থেকে প্রতিনিধি

নিজ জেলা ঝালকাঠিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে বিভিন্ন দেয়ালে গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। গত বৃহস্পতিবার দিনব্যাপী এ কার্যক্রমের আয়োজন করেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রঙ ও রেখায় ফুটে ওঠে শহীদ হাদির সংগ্রাম, সাহস ও আত্মত্যাগের ইতিহাস।

গ্রাফিতিতে লেখা ছিল জান দেবো জুলাই দেবোনা, আমি আমার শত্রুর সাথেও ন্যূনতম ইনসাফ করতে চাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলার যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, ওসমান হাদি ভাইয়ের রেখে যাওয়া সংগঠন ইনকিলাব মঞ্চ থেকে কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে গ্রাফিতির কাজ শুরু করেছি। সামনে আমরা আরো গ্রাফিতি করব।