ঢাবিতে অধ্যাপক ড. সাখাওয়াত আলী খানের স্মরণসভা অনুষ্ঠিত

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে অধ্যাপক ড. সাখাওয়াত আলী খানের স্মরণসভা সোমবার অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. কাজী আবদুল মান্নান, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, অধ্যাপক ড. আবুল মনসুর আহম্মদ, অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, সহযোগী অধ্যাপক ড. এ এস এম আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার, সহকারী অধ্যাপক মার্জিয়া রহমান, খণ্ডকালীন শিক্ষক কাজী রওনাক হোসেন, সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো: শামসুল হক, সাধারণ সম্পাদক মীর আত্তাকী মাসরুরুজ্জামান, পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক মো: তারিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, বিশিষ্ট লেখক শুব্রত শংকর ধর, বিভাগীয় কর্মকর্তা অসীম কুমার দাশ, মরহুমের স্ত্রী মালেকা খান, কন্যা প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমিনসহ পরিবারের সদস্যরা আলোচনায় অংশ নেন। এ সময় বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অধ্যাপক রোবায়েত ফেরদৌস স্মরণসভা সঞ্চালন করেন।

স্মরণসভায় বক্তারা মরহুম অধ্যাপক ড. সাখাওয়াত আলী খানের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, দেশ বরেণ্য এই শিক্ষক মৃত্যুর আগ পর্যন্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাথে যুক্ত ছিলেন। বিভাগের অনারারি অধ্যাপক হিসেবে তিনি চতুর্থ বর্ষের অষ্টম সেমিস্টারের ‘ঋবধঃঁৎব, ঊফরঃড়ৎরধষ ধহফ ঙঢ়-ঊফ ডৎরঃরহম’ কোর্সটি পাঠদান করছিলেন। আলোচনা সভার শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়।

উল্লেখ্য, অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান গত ৮ মার্চ রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।