মেধাবীদের পাশে ড্যাফোডিল ফাউন্ডেশন
Printed Edition
চাঁদপুর শহরের বাবুরহাটস্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে ড্যাফোডিল ফাউন্ডেশন তাদের স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থী ও অ্যালামনাইদের নিয়ে একটি বর্ণাঢ্য স্কলারশিপ গেট-টুগেদার ও রিইউনিয়ন আয়োজন করেছে। গত ১৬ বছরে জাকাতভিত্তিক এই উদ্যোগের মাধ্যমে ১৬টি ব্যাচে ২৭৯ জন শিক্ষার্থীকে সহায়তা দেয়া হয়েছে; বর্তমানে ৯০ জন শিক্ষার্থী এই সহায়তা পাচ্ছে এবং ১৮৯ জন সফল অ্যালামনাইয়ের মধ্যে ১০২ জন ইতোমধ্যে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে।
প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকার বিনিয়োগে পরিচালিত এ কর্মসূচি দেশে টেকসই মানবসম্পদ উন্নয়নের একটি অনুকরণীয় মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।
গত রোববার সকালে শুরু হওয়া অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, বক্তব্য, শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা, অনুপ্রেরণামূলক সেশন, পুরস্কার বিতরণ এবং উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনে গত ১৬ বছরের সাফল্য, অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হয়, যেখানে শিক্ষার্থী, অ্যালামনাই, শিক্ষক, অভিভাবক ও সুধীজনদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো: সবুর খান।
তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, গ্রোথ মাইন্ডসেট ও কর্মমুখী শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে এবং সেই দক্ষতা দিয়ে জাতি গঠনে এগিয়ে যেতে হবে। জীবনে সাফল্য অর্জনের জন্য লক্ষ্য নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই লক্ষ্য অর্জনে নিরলস পরিশ্রমই একজন মানুষকে সফলতার পথে নিয়ে যায়। বিজ্ঞপ্তি