ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ শুরু

মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ

Printed Edition

ঈদুল আযহা উপলক্ষে দেশজুড়ে শুরু হয়েছে মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪। প্রতিবারের মতো ক্যাম্পেইনের এই সিজনেও মার্সেল পণ্যের গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ। এই ঈদে মার্সেল পণ্য কিনে ক্রেতারা পাচ্ছেন ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ। এ ছাড়াও রয়েছে আকর্ষণীয় অঙ্কের ক্যাশব্যাকসহ লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। চলতি বছরের ঈদুল আযহা পর্যন্ত দেশজুড়ে মার্সেল পণ্য ক্রয়ে এসব সুবিধা পাবেন ক্রেতারা।

সম্প্রতি রাজধানীর মার্সেল করপোরেট অফিসে অনুষ্ঠিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সিজন-২৪ এর উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। সে সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল, অভিনেতা ইরফান সাজ্জাদ, মার্সেলের হেড অব বিজনেস হোসেন মো: রুহিন সাব্বির প্রমুখ। বিজ্ঞপ্তি।