পোরশায় ভারতীয় ট্যাপেন্টা ও গাঁজা জব্দ
Printed Edition
পোরশা (নওগাঁ) সংবাদদদাতা
নওগাঁর পোরশা উপজেলায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে উপজেলার নিতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বৌদ্ধপুর গ্রামের জিল্লু মাঝির বিল এলাকায় অভিযান পরিচালনা করে। চোরাচালানবিরোধী এই অভিযানে হাবিলদার নজরুল ইসলামের নেতৃত্বে টহল দল ঘটনাস্থল থেকে ৭ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৯ পুরিয়া গাঁজা এবং একটি হিরো ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করে।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনজন চোরাকারবারি পালিয়ে যায় বলে জানানো হয়েছে। তারা হলেন- বৌদ্ধপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে বাবু (৩০), একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে রুবেল (২৫) এবং কাদেরের ছেলে সুমন (২২)।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদক ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য এক লাখ দুই হাজার ৮৫০ টাকা।