নতুন স্টেডিয়ামে আবারো ড্র মিয়ামির

Printed Edition

ক্রীড়া ডেস্ক

মেজর লিগ সকারে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ক্লাব মিয়ামি ২-২ গোলে ড্র করেছে রেড বুলস নিউ ইয়র্কের সাথে। ম্যাচে ইন্টার মিয়ামির হয়ে গোল করেন মাতেও সিলভেত্তি এবং জার্মান বের্তারামে, যেখানে দ্বিতীয় গোলটিতে ভূমিকা রাখেন মেসি। ৫৫ মিনিটে মেসির পাস থেকে বের্তারামে সহজেই গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। তবে শেষ রক্ষা হয়নি। ৭৭তম মিনিটে মাত্র ১৭ বছর বয়সী আদ্রি মেহমেতি তার প্রথম এমএলএস গোল করে সমতায় ফেরান রেড বুলসকে।