নরসিংদীতে জুলাই আন্দোলনে হতাহতের তদন্ত শুরু করেছে ট্রাইব্যুনাল

Printed Edition

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে জুলাই আন্দোলনে নিহত ও আহতের ঘটনার তদন্ত কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ উপলক্ষে গতকাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় গণশুনানি।

এতে উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ও ছয় প্রসিকিউটরসহ তদন্ত সংস্থার একটি টিম। গণশুনানিতে অংশ নেন জুলাই আন্দোলনে গুলিবর্ষণে নিহত ও আহতদের পরিবারের সদস্য ও আইনজীবীরা। এ সময় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচারের জোর দাবি জানান।

শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, ‘নিহত ও আহতদের জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতেই নরসিংদীতে আমার আসা। সত্য উদঘাটনে সবার সহযোগিতা প্রয়োজন।’

তিনি আরো জানান, যারা তথ্য দিয়ে তদন্তে সহায়তা করবেন, তাদের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে। এই গণশুনানির মাধ্যমে জুলাই আন্দোলনের ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া আরো জোরদার হবে।