শোক সংবাদ

অধ্যক্ষ জালাল উদ্দিন

Printed Edition

নাটোরের বড়াইগ্রামের ধানাইদহ খলিশাডাঙ্গা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো: জালাল উদ্দিন খান (৭২) শনিবার বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখেছেন। গতকাল বিকেলে তার নিজ গ্রাম মহেশপুরে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তার মৃত্যুতে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা।