চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের গোপন বৈঠক থেকে গ্রেফতার ১৪

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকের সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে নয়াবাজার বিশ্বরোড এলাকার ‘তায়েফ’ নামের একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-কমিশনার হাবিবুর রহমান প্রামাণিক জানান, আগে থেকেই নজরদারিতে থাকায় ওই রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন বৈঠকরত অবস্থায় ১৪ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল নগরের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের ব্যানারে একাধিক মিছিল অনুষ্ঠিত হয়।