গ্যাস সঙ্কটে বন্ধ হওয়ার পথে বেঙ্গালুরুর সব হোটেল
Printed Edition
এনডিটিভি
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এসে পড়েছে ভারতের বেঙ্গালুরুতে। গ্যাস সরবরাহে বিঘœ ঘটায় সেখানকার হোটেলগুলো বন্ধ হওয়ার শঙ্কায় পড়েছে। বেঙ্গালুরুতে গত শনিবার আবাসিক ভবনে সিলিন্ডার গ্যাসের দাম ৬০ রুপি আর বাণিজ্যিক স্থাপনায় ১১৫ রুপি বাড়ানো হয়। এর মধ্যে বেঙ্গালুরুর হোটেল অ্যাসোসিয়েশন জানিয়েছে, বাণিজ্যিক জায়গায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে তাদের হোটেলও বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় পড়েছে।
এতে করে সাধারণ মানুষ শুরু করে প্রায় সবাই ঝামেলায় পড়বে বলে সতর্ক করেছে তারা। হোটেল অ্যাসোসিয়েশন বলেছে, তারা তাদের গ্যাসের শেষ ফোঁটা থাকা পর্যন্ত হোটেল খোলা রাখবেন। কিন্তু গ্যাস না পেলে তাদের আর কিছু করার থাকবে না। অ্যাসোসিয়েশন বলেছে, তাদের বলা হয়েছিল যুদ্ধ শুরু হলেও আগামী ৭০ দিনে গ্যাস সরবরাহে বিঘœ ঘটবে না। কিন্তু সোমবার থেকেই গ্যাস দেয়া বন্ধ করে দেয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হারদ্বীপ সিং পুরি দাবি করেছেন, ভারতে গ্যাসের কোনো সঙ্কট নেই।