এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

ভ্রমণকাহিনি : প্রবাস বন্ধু

Printed Edition
syllbus-2
এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

মো: জাকীর হোসেন

সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা

সুপ্রিয় এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘ভ্রমণকাহিনি : প্রবাস বন্ধু’ থেকে আরো ৯টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

১। ‘অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর’- এটি কী?

(ক) প্রবাদ

(খ) প্রবচন

(গ) খনার বচন

(ঘ) ছড়াকথা

২। ডাক্তারি কলেজের ছাত্রদের সঙ্গে কার সাদ"শ্য রয়েছে?

(ক) আবদুর রহমানের

(খ) মালিকের

(গ) মন্ত্রীর

(ঘ) অধ্যরে

৩। নিচের কোন এলাকার আঙুর আফগানিস্তানে মশহুর?

(ক) কাবুলের

(খ) বাগেবালার

(গ) কাশ্মীরের

(ঘ) ভারতের

৪। ‘যথেষ্ট হয়েছে আবদুর রহমান’ এ বাক্যে কী প্রকাশ পেয়েছে?

(ক) সন্তুষ্টি

(খ) ভালোবাসা

(গ) বিরক্তি

(ঘ) ভালো লাগা

৫। কাবুলি সবুজ চায়ের রং কেমন?

(ক) সবুজ

(খ) ফিকে হলুদ

(গ) গাঢ় সবুজ

(ঘ) হলুদ

৬। কাবুলের বাজারে কী পাওয়া যায়?

(ক) বাদাম

(খ) সবজি

(গ) কালো চশমা

(ঘ) ফালুদার বরফ

৭। পানশিরের হাওয়ার সঙ্গে সাদ"শ্য রয়েছে কীসের?

(ক) ধারালো ছুরির

(খ) ঘোড়ার তেজের

(গ) ঠাণ্ডা বরফের

(ঘ) ময়লাহীন ফুলের

৮। ‘ওরভোয়া’ কী ভাষার শব্দ?

(ক) আরবি

(খ) ফারসি

(গ) ফরাসি

(ঘ) উর্দু

৯। ‘তাগদ’ অর্থ কী?

(ক) তাগাদা

(খ) শক্তি

(গ) দ্রুততা

(ঘ) পুনরায়

উত্তর : ১. ক, ২. ক, ৩. গ, ৪. গ, ৫. খ, ৬. গ, ৭. ক, ৮. খ, ৯. খ।