আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, রড ভর্তি ট্রাক উদ্ধার
Printed Edition
আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
পুলিশ পরিচয়ে মহাসড়ক থেকে রড বোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় চারজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জ ও সাভার থেকে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত রড ও ট্রাক।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান আশুলিয়া থানার ওসি মো: রুবেল হাওলাদার।
গ্রেফতারকৃতরা হলেন, মো: সোহেল (২৬), মো: বিজয় (২৮), মো: মানিকুল (৪১) ও মো: সাইদুল ইসলাম (৩৫)।
মামলা সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের মদনপুর জাঙ্গল বাসস্ট্যান্ড এলাকা থেকে বিএসআরএম এর ১৩ টন রড ট্রাকে টাঙ্গাইলের দেলদুয়ার থানার নাটিয়াপাড়া এলাকার ‘আনোয়ার অ্যান্ড ব্রাদার্স’ প্রতিষ্ঠানে পাঠানো হয়। যার বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা এবং ব্যবহৃত ট্রাকের মূল্য প্রায় ৪৬ লাখ টাকা।