শীতবস্ত্র বিতরণ

নীলফামারী জেলা প্রশাসক

Printed Edition
bangla-3
নীলফামারী জেলা প্রশাসক

নীলফামারীর সৈয়দপুরে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান। শুক্রবার রাত ১১টায় শহরের রেল স্টেশন ও বাসটার্মিনালে রাত্রি যাপন করা শীতার্ত মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেয়া হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা ইউএনও ফারাহ ফাতেমা তাকলিমা, ডেপুটি কালেক্টর নিয়াজ ভূঁইয়া। জেলা প্রশাসক বলেন, আমরা এ পর্যন্ত প্রতি উপজেলায় ৬ লাখ করে প্রাথমিকভাবে ৩৬ লাখ টাকার কম্বল পেয়েছি। ইতোমধ্যে তা বিতরণ করা হয়েছে। এর বাইরে আমরা সাড়ে সাত হাজার কম্বল পেয়েছি প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে সেটাও বিতরণ চলছে। সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা।