অনৈতিকতার বিজ্ঞাপন

Printed Edition

রাজধানীর ফুটপাথ ও ওভারব্রিজগুলোতে হাঁটতে গেলে আজকাল প্রায়ই চোখে পড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অসংখ্য ছোট কার্ড। আপাতদৃষ্টিতে সাধারণ ভিজিটিং কার্ড মনে হলেও এগুলো মূলত অনৈতিক ব্যবসার গোপন বিজ্ঞাপন। পরিবারের সদস্যদের নিয়ে পথ চলতে গিয়ে এসবের কারণে সাধারণ মানুষকে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। এ দৃশ্য আমাদের সামাজিক অবক্ষয়েরই এক নগ্ন প্রতিফলন।

একটি সঙ্ঘবদ্ধ চক্র রাতের আঁধারে সুকৌশলে এসব কার্ড রাস্তায় ছড়িয়ে দেয়। পার্লার বা অন্য কোনো সেবার আড়ালে পরিচালিত অনৈতিক ব্যবসার এমন বিজ্ঞাপন তরুণ সমাজকে বিপথগামী করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে এসব চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি প্রয়োজন ব্যাপক সামাজিক সচেতনতা, যাতে আমাদের চার পাশের পরিবেশ আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য থাকে।

আমানুর রহমান

শিক্ষার্থী, স্নাতক, হাবিবুল্লাহ বাহার কলেজ, শান্তিনগর, ঢাকা