কুমিল্লায় সুরিচৌ-জয়নগর সড়কের বেহাল অবস্থা

Printed Edition

কুমিল্লার বরুড়া উপজেলার সুরিচৌ-জয়নগর সড়কের বেহাল অবস্থা। দীর্ঘ প্রতীক্ষার পর সড়কটির সংস্কারকাজ শুরু হলেও অজানা কারণে তা হঠাৎ বন্ধ হয়ে গেছে। ফলে এলাকাবাসীর দুর্ভোগ দিন দিন আরো বাড়ছে। এই সড়কটি আশপাশের পাঁচটির অধিক গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা। বিকল্প কোনো কার্যকর সড়ক না থাকায় প্রতিদিন সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জয়নগর উচ্চবিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক ব্যবহার করে। সড়কের এমন বেহাল অবস্থার কারণে তাদের স্কুলে যাতায়াতও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁঁকিও বাড়ছে।

জরুরিভিত্তিতে সড়কটি সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আজিম উল্যাহ হানিফ

সদস্য, লাকসাম লেখক সঙ্ঘ