পূবালী ব্যাংক ও বিকাশের উদ্যোগে স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালু

Printed Edition

দেশব্যাপী ডিজিটাল আর্থিক সেবাকে আরো নিরবচ্ছিন্ন ও কার্যকর করতে পূবালী ব্যাংক পিএলসি বিকাশ-এর সাথে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে সারা দেশের বিকাশের এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও অংশীদারদের জন্য ২৪ ঘণ্টা স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালু করা হচ্ছে, যা পূবালী ব্যাংকের বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্ক ও প্রযুক্তিনির্ভর সেবার সক্ষমতাকে আরো শক্তিশালী করবে।

এই অংশীদারিত্বের আওতায় পূবালী ব্যাংকে হিসাব পরিচালনাকারী বিকাশের এজেন্ট ও ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক সার্বক্ষণিক স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা গ্রহণ করতে পারবে। এর মাধ্যমে নির্বিঘেœ অর্থ স্থানান্তর, তাৎক্ষণিক সেটেলমেন্ট এবং উন্নত তারল্য ব্যবস্থাপনা নিশ্চিত হবে।

সম্প্রতি পূবালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী এবং বিকাশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির-এর উপস্থিতিতে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে বিনিময় করেন- পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের প্রধান মো: রবিউল আলম এবং বিকাশ-এর সিএফও মইনুদ্দিন মোহাম্মদ রাহগির।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিকাশ-এর হেড অব ট্রেজারি আহমেদ আশরাফ শরীফ, পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান ও সিটিও ইন্দ্রমোহন সূত্রধর, মহাব্যবস্থাপক ও আইসিটি অপারেশন ডিভিশনের প্রধান মো: হেলাল উদ্দিন, মহাব্যবস্থাপক ও গুলশান করপোরেট শাখার প্রধান সুকান্ত চন্দ্র বণিক, সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশনের মহাব্যবস্থাপক শাহ মো: জিয়াউর রহমান ও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।