খুলনায় গুলি করে যুবককে হত্যা
Printed Edition
খুলনা ব্যুরো
খুলনায় গুলি করে রাকিব হোসেন (২৩) নামে এক যুবককে খুন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় হত্যাকাণ্ডের শিকার রাকিব নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাকিব একটি সেলুনে বসেছিল। হঠাৎ দুই যুবক তাকে সেলুন থেকে টেনে-হেঁচড়ে বের করে মাথায় দু’টি গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।