কুসিক নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা
Printed Edition
কুমিল্লা প্রতিনিধি
আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মেয়র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মো: তারিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল বিকেলে নগরীর ধর্মসাগরপাড়স্থ নজরুল ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক ও হাসনাত আবদুল্লাহ এমপি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এনসিপি, জাতীয় যুবশক্তি, নারী শক্তিসহ দলের সব সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে অ্যাডভোকেট তারিকুল ইসলামকে সমর্থন দিয়েছে। তিনি অতীতের মতোই দলের প্রার্থীকে সর্বাত্মক সমর্থন দেয়ার জন্য নেতাকর্মী ও নগরবাসীর প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো: তারিকুল ইসলাম এনসিপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো: আতাউল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, কুমিল্লা নগরীর সমন্বয়কারী সিরাজুল হক এবং কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ প্রমুখ।