নির্বাচনে চাঁদাবাজদের না বলুন : সেলিম উদ্দিন

Printed Edition

সিলেট ব্যুরো

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজদের না বলুন। জীবন দিয়ে হলেও ভোটের মর্যাদা রক্ষা করতে হবে। শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে হলে আগামী নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে হবে।

বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফুলবাড়ী ইউনিয়ন জামায়াতের আমির আসাদুজ্জামান পাপ্পুর সভাপতিত্বে ও সেক্রেটারি ছলিক উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, এনসিপির শাহরিয়ার ছমিক ইমন, জেলা যুগ্ম আহ্বায়ক নাসিম চৌধুরী, গোলাপগঞ্জ পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান,

খেলাফত মজলিসের সিলেট জেলা নির্বাহী পরিষদ সদস্য আবুল হোসেন সুফি, গোলাপগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক মাওলানা আবুল হোসেন জিরান, ইসলামী ছাত্রশিবির গোলাপগঞ্জ পশ্চিম শাখা সভাপতি আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মালিক মল্লিক প্রমুখ।