ইস্পাহানি-সিআইইউ স্পোর্টস কার্নিভাল অনুষ্ঠিত

Printed Edition

চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ইস্পাহানি-সিআইইউ স্পোর্টস কার্নিভাল ২০২৬’। সিআইইউ স্পোর্টস ক্লাবের আয়োজনে এবং ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় এই বর্ণাঢ্য ক্রীড়া উৎসবটি চট্টগ্রামের চাঁদগাঁও থানার অন্তর্গত বাইর সিগন্যাল এলাকায় অবস্থিত সিচো অ্যারেনা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। আন্তঃবিশ্ববিদ্যালয় এই ক্রীড়া কার্নিভালে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো ভেনু পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। দিনব্যাপী আয়োজনে ছিল প্রতিযোগিতার উত্তেজনা, বন্ধুত্বপূর্ণ পরিবেশ এবং খেলাধুলার প্রতি সবার গভীর আগ্রহ। কার্নিভালে মোট চারটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভিসি অধ্যাপক ড. এম এম নুরুল আবসার, ইস্পাহানি টি লিমিটেডের ম্যানেজার (টি ট্রেড) তাসবির হাকিম, সিআইইউ রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, সিআইইউ স্পোর্টস ক্লাবের উপদেষ্টা আবু সোহেল মাহমুদ প্রমুখ। বিজ্ঞপ্তি।