মুরাদনগরে ধর্মমন্ত্রীর পক্ষে দুই ইউএনওকে সংবর্ধনা

Printed Edition
3rd-2
কুমিল্লার মুরাদনগরে বিদায়ী ও নবাগত ইউএনওদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা : নয়া দিগন্ত

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার মুরাদনগরে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষ থেকে সাবেক ইউএনও মো: আবদুর রহমানের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা ও নবাগত ইউএনও এবিএম সারোয়ার রাব্বীর বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা কবি নজরুল মিলনায়তনে এই আয়োজন করা হয়।

সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মো: আবদুর রহমান, নবাগত ইউএনও এবিএম সারোয়ার রাব্বী, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক ফারুক সরকার মজিব, সৈয়দ শরীফ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক দুলাল দেবনাথ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান ও সদস্য সচিব সুমন মিয়া প্রমুখ।

এ সময় বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।